রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ভাঙ্গায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩০
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৩:১৬ পিএম আপডেট: ১৩.০৪.২০২৬ ৩:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও তরমুজ বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে৷ 

সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯ টার দিকে  ফরিদপুর–বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এ ঘটনা ঘটে। 
নিহতরা হচ্ছে উপজেলার পৌরসদরের কৈডুবি সদরদী গ্রামের সেকেন্দার মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা (৩৭) ও একই গ্রামের শেখ নাসিরুদ্দিনের ছেলে শেখ আলমগীর(৪৫)। তারা দুজনই তরমুজ ব্যবসায়ী।

স্থানীয় ও হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে ছেড়ে আসা শাহ ফরিদ পরিবহনের একটি যাত্রীবাহী  বাস মাদারীপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ভাঙ্গাগামী তরমুজ বোঝাই একটি পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের খদে পড়ে যায়। এ সময় গাড়ীতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ফল ব্যবসায়ী জাহাঙ্গীর মোল্লা নিহত হন। এবং পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আলমগীর মোল্লা নিহত হয়। এ ঘটনায় ৩০ জন যাত্রী আহত হন। 

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, শাহ্ ফরিদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও তরমুজ বোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই জাহাঙ্গীর মোল্লা (৩৭) নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close