শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
অর্থ বরাদ্দ দেরি ও প্রশাসনিক ব্যস্ততায় গঙ্গাচড়ায় বিজ্ঞান মেলা হয়নি: ইউএনও
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৪:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নির্ধারিত সময়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ও অংশীজনদের মধ্যে অসন্তোষ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

জানা যায়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের অডিও ভিজ্যুয়াল ও ডিসপ্লে শাখা থেকে গত ৩০ মার্চ জারি করা নির্দেশনায় দেশব্যাপী উপজেলা পর্যায়ে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা আয়োজনের নির্দেশ দেওয়া হয়। 

নির্দেশনা অনুযায়ী, উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন করে ১১ এপ্রিলের মধ্যে বিজয়ীদের তালিকা জেলা প্রশাসকের কাছে পাঠানোর কথা ছিল।

নির্দেশনা অনুসারে গঙ্গাচড়া উপজেলায় ৮ ও ৯ এপ্রিল বিজ্ঞান মেলা আয়োজনের প্রস্তুতি নেওয়া হলেও তা নির্ধারিত সময়ে বাস্তবায়িত হয়নি।

এ বিষয়ে একাধিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘৮ ও ৯ এপ্রিল বিজ্ঞান মেলা হওয়ার কথা ছিল। সে অনুযায়ী চিঠিও দেওয়া হয়েছিল। কিন্তু কী কারণে তা হয়নি, সে বিষয়ে আমরা কিছুই জানি না।’

তারা আরও জানান, সময়মতো মেলা অনুষ্ঠিত না হওয়ায় শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ মাহফুজ বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়নি, তবে শিগগিরই এটি আয়োজন করা হবে। ইউএনও মহোদয়ের সঙ্গে আলোচনা করে নতুন তারিখ নির্ধারণ করা হবে।’

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার জানান, ‘অর্থ বরাদ্দ দেরিতে আসা এবং বিভিন্ন প্রশাসনিক ব্যস্ততার কারণে বিজ্ঞান মেলা নির্ধারিত সময়ে আয়োজন করা যায়নি। তবে পরবর্তীতে এটি আয়োজন করা হবে।’

মন্ত্রণালয়ের নির্ধারিত সময়সীমা থাকা সত্ত্বেও গঙ্গাচড়ায় বিজ্ঞান মেলা যথাসময়ে অনুষ্ঠিত না হওয়ায় প্রশাসনিক সমন্বয় ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় শিক্ষক ও সচেতন মহল দ্রুত নতুন তারিখ নির্ধারণ করে কার্যকরভাবে মেলা আয়োজনের দাবি জানিয়েছেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close