রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
দেশজুড়ে
এএসআই পেয়ারুল হত্যা মামলায় প্রধান আসামি পলাশের মৃত্যুদণ্ড
রংপুর ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৪:০৭ পিএম

রংপুরে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পেয়ারুল ইসলাম হত্যা মামলায় প্রধান আসামি পারভেজ রহমান ওরফে পলাশকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বহুল আলোচিত এ মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রংপুর মহানগর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ রায় দেন। 

রায়ে মামলার প্রধান আসামি পলাশকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর রাতে রংপুরের হারাগাছ এলাকার সিগারেট কোম্পানি মোড় থেকে মাদক সেবন ও ব্যবসার অভিযোগে পারভেজ রহমান ওরফে পলাশকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় তিনি পুলিশের ওপর হামলা চালিয়ে দায়িত্বরত এএসআই পেয়ারুল ইসলামকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন সকালে তিনি মারা যান।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পুলিশ সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ঘটনার পরদিনই পুলিশ বাদী হয়ে হত্যা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় এবং দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।

নিহত পেয়ারুল ইসলাম কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তার মৃত্যুতে পরিবারসহ সহকর্মীদের মধ্যে গভীর শোক নেমে আসে।

রায় ঘোষণার পর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় কঠোর বার্তা পৌঁছাবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close