সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলে কিছু থাকবে না: এমপি মোস্তাফিজুর
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৪:১৬ পিএম

সমাজে বসবাসরত পিছিয়ে পড়া বা অনগ্রসর জনগোষ্ঠী বলে কিছু থাকবে না বলে মন্তব্য করেছেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় প্রাণী সম্পদ অফিস প্রাঙ্গনে নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় সুফলভোগী খামারিদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিয়ে নানা পরিকল্পনা গ্রহণ করেছেন। সকলে মিলে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করলে ভবিষ্যতে পিছিয়ে পড়া বা অনগ্রসর জনগোষ্ঠী বলে কিছু থাকবে না।’

তিনি আরও বলেন, বর্তমান সমাজে মাদকের ব্যবহার বেড়েছে। মাদক থেকে বিরত থাকতে সকলকে একযোগে কাজ করতে হবে। 

তাছাড়া যারা প্রাণিসম্পদ অফিস থেকে  ছাগল ও উপকরণগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় উপজেলার আট’শ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ১৬শ ছাগল ও খাদ্য উপকরণ বিতরণ করা হয়।

ভেটেনারী সার্জন লেলিন প্রধানের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম প্রমুখ।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close