সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ফটিকছড়িতে তদন্তে গিয়ে যুবককে ‘মেরে’ হাসপাতালে পাঠালো পুলিশ
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৭:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের উপপরিদর্শক (এসআই) খালেদ উদ্দিনের বিরুদ্ধে। 

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে পশ্চিম ভূজপুরের বারইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত যুবকের নাম আব্দুর রহমান (২৮)। সে এলাকার বাসিন্দা মো. হেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, পারিবারিক কলহের জেরে আব্দুর রহমানের স্ত্রী জেসমিন আক্তার থানায় অভিযোগ করেন। অভিযোগের তদন্তে ভুজপুর থানার এসআই খালেদ উদ্দিন ওই এলাকায় যান। এ সময় আব্দুর রহমানের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে চড়-থাপ্পড় ও লাথি মারা হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আব্দুর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, তা জানতে চাইলে এসআই খালেদ উদ্দিন হঠাৎ ক্ষিপ্ত হয়ে চড়-থাপ্পড় ও লাথি মারতে থাকেন। একপর্যায়ে আমি মাটিতে পড়ে যাই এবং এরপর কী ঘটেছে, তা আর মনে নেই।’ 

স্ত্রী জেসমিন আক্তার বলেন, ‘পারিবারিক সমস্যার কারণে আমি থানায় অভিযোগ করেছিলাম। তবে অভিযোগের তদন্তের নামে আমার স্বামীকে মারধর করা হয়েছে তা আমি প্রত্যাশা করিনি।’

তবে অভিযোগ অস্বীকার করে খালেদ উদ্দিন বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। তার স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আব্দুর রহমানকে ডেকে আনা হয়েছিল, তবে মারধরের কোনো ঘটনা ঘটেনি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল আলম বলেন, ‘আব্দুর রহমান নামে একজনকে হাসপাতালে আনা হয়েছিল। আমরা তাকে চিকিৎসা দিয়েছি।’

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ‘বিষয়টি জেনেছি। তবে, আমি বর্তমানে থানার বাইরে আছি। থানায় ফিরে বিস্তারিত ঘটনা যাচাই করে জানা যাবে।’

পুলিশের বিরুদ্ধে আঘাতের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিনা কারণে কাউকে আঘাত করার কোনো সুযোগ নেই। কেউ আইনের ঊর্ধ্বে নন। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি   তদন্ত   যুবক   হাসপাতালে   পুলিশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close