সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      
দেশজুড়ে
তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৮:১০ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

নারায়নগঞ্জের ফতুল্লার চাঁদনী হাউজিং এলাকায় দুইটি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ ও সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন।

সোমবার (১২ এপ্রিল) পরিচালিত এ অভিযানের নেতৃত্বে দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট তারিফ আল তাওহীদ।

অভিযানে, ১টি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ৬০টি বাড়ির ২০০ আবাসিক ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্নসহ ৩/৪ ইঞ্চি ২৬৫ ফুট এমএস পাইপ, ১১০ ফুট ৩/৪ ইঞ্চি জিআই পাইপ, স্টার বার্নার ২টি, হুজ পাইপ ১৫ ফুট ও ১০টি লক উইং কক জব্দ/অপসারণ করা হয়েছে। এ সময় ১জন আবাসিক গ্রাহকের নিকট হতে নগদ ১০ হাজার জরিমানা আদায় করা হয়েছে।

একই দিনে, মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালিদ সাইফুল্লাহর নেতৃত্বে তিতাস গ্যাস জোনাল বিক্রয় অফিস-মেঘনাঘাট আওতাধীন বালুয়াকান্দি ও আনারপুরা এলাকার ৫টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অবৈধ পরিত্যক্ত ২টি চুনা কারখানা ও নাইটমুন হোটেল ও রেস্টুরেন্ট, ড্রাইভার হোটেল ২টি ও ১টি ঢালাই কারখানায় অবৈধভাবে স্থাপিত গ্যাস সংযোগের সোর্স লাইন কিলিংসহ স্টার বার্নার ৫টি, সিঙ্গেল বার্নার ১টি, ডাবল বার্নার ১টি জব্দ/অপসারণ করা হয়েছে। 

এছাড়া, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিমন সরকার এবং জাতীয় নিরাপত্তা সংস্থার প্রতিনিধি, তিতাস গ্যাসের ভিজিল্যান্স বিভাগ ও মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৫’-এর কর্মকর্তা-কর্মচারী কর্তৃক মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৫ আওতাধীন বসিলা ও মোহাম্মদপুর এলাকার সংশ্লিষ্ট শাহজালাল হাউজিংয়ে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মাওলানা আব্দুর রাজ্জাক, সোলাইমান ভূইয়া, এসপিবিএন-২, মামুন, আতিকুর রহমান চৌধরী, রিপন, আব্দুল মান্নান, জমির আলী ও ইউসুফ নামক অবৈধ গ্রাহকের আনুমানিক ১০৬টি ডাবল চুলা ও ১৮টি বার্নারের সংযোগ বিচ্ছিন্নসহ ৩ টি রেগুলেটর, ১টি বুস্টার  আনুমানিক ৭০ ফিট ৩/৪" পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে। এ সময় মোট ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়াও রাজস্ব উপশাখা টাঙ্গাইল ও বিক্রয় শাখার যৌথ উদ্যোগে নিজস্ব ব্যবস্থাপনায় স্ব স্ব আওতাধীন এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। এ সময় বকেয়ার কারণে ৬টি আবাসিকের ১২ ডাবল চুলা ও অবৈধ/অনুমোদন অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহার করার কারণে ১টি আবাসিকের চুলাসহ মোট ৭টি আবাসিকের ১৩ ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  তিতাস গ্যাস   সাঁড়াশি অভিযান   অবৈধ সংযোগ বিচ্ছিন্ন   জরিমানা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close