শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বান্দরবানে চার পর্যটন কেন্দ্রে প্রবেশ ফ্রি
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৮:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শেষ হতে চলেছে বাংলা ১৪৩২ সাল, আগামীকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ। বাংলা নতুন বছর বরণে সর্বত্র চলছে শেষ মুহূর্তের প্রস্তুুতি, পিছনে নেই পার্বত্য জেলা বান্দরবান।

পহেলা বৈশাখ উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত চারটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে পর্যটকদের জনপ্রতি প্রায় ২০০ টাকা পর্যন্ত সাশ্রয় হবে।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এসএম হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুুতি সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিকলেক পর্যটনকেন্দ্রে সব দর্শনার্থীর জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। এতে ভ্রমণপিপাসু পর্যটকরা অতিরিক্ত ব্যয়ের চাপ ছাড়াই সহজে এসব দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন এবং আনন্দ উপভোগ করতে পারবেন।’

এদিকে জেলা প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

তাদের মতে, এই ধরনের উদ্যোগ পর্যটনখাতকে আরও প্রাণবন্ত করবে এবং পর্যটকদের আগ্রহ বাড়বে। এই উদ্যোগের ফলে ভ্রমণপিপাসুরা অতিরিক্ত ব্যয়ের চাপ ছাড়াই সহজে এসব দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন এবং উৎসবের আনন্দ উপভোগ করতে পারবেন।

কেকে/এমএ



আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   পর্যটন কেন্দ্র   প্রবেশ ফ্রি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close