রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      
দেশজুড়ে
চিকিৎসকদের মানবিক মূল্যবোধ ও নৈতিকতা ধারণ করতে হবে : আবু তালেব
পাবনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৯:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামায়াতের কর্ম পরিষদ সদস্য, পাবনা জেলা জামায়াতের আমির ও সাংসদ আবু তালেব মন্ডল বলেছেন, ‘চিকিৎসকদের শুধু পেশাগত দক্ষতাই নয়, মানবিক মূল্যবোধ ও নৈতিকতা ধারণ করতে হবে।’

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় শহরের নুরজাহান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সাইন্টিফিক সেমিনার ও চিকিৎসা পেশায় নবাগত ডাক্তারদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) পাবনা এ অনুষ্ঠানের আয়োজন করে। 

এনডিএফ পাবনা জেলা শাখার সভাপতি ড. মাসুদ রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. এএসএম কুতুব উদ্দিন আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফোরেমের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ডাক্তার জাহাঙ্গীর হোসেন, পাবনা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক ডাক্তার কামাল ওসমান, পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ইকবাল হোসাইন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. মো. লুলু ওয়াল মারজান, ডা. ফখরুল হাসান, ইবনে সিনা ফার্মাসিটিক্যালের রফিকুল ইসলাম,  ওমর ফারুক, ডা. আব্দুল বাতেন মোল্লা।

উপস্থিত ছিলেন পাবনা পৌর জামাতের আমির আব্দুল লতিফ, দৈনিক জীবন কথার সম্পাদক আবু সালেহ মো. আব্দুল্লাহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে আবু তালেব মন্ডল আরও বলেন, ‘একটি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন নির্ভর করে দক্ষ ও মানবিক চিকিৎসক তৈরির ওপর। নতুন প্রজন্মের চিকিৎসকদের শুধু পেশাগত দক্ষতাই নয়, মানবিক মূল্যবোধ ও নৈতিকতা ধারণ করতে হবে। রোগীর প্রতি আন্তরিকতা ও দায়িত্ববোধই একজন চিকিৎসককে মহান করে তোলে।’

তিনি বলেন, ‘সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রাম পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। নবাগত চিকিৎসকদের এই সুযোগগুলো কাজে লাগিয়ে দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথিরা বলেন, ‘চিকিৎসা পেশা শুধু একটি চাকরি নয়, এটি একটি মানবসেবার ব্রত। নতুন চিকিৎসকদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সাথে নিজেদেরকে আপডেট রাখার পাশাপাশি রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করতে হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চিকিৎসক   মানবিক মূল্যবোধ   নৈতিকতা ধারণ   আবু তালেব  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close