শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
জাতীয়
পুনরায় চালু হচ্ছে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৯:৫০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্থগিত থাকা ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যাত্রীদের চাহিদা ও প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশা বিবেচনায় নিয়ে আসন্ন হজ কার্যক্রম সমাপ্তির পর আগামী ১ জুলাই ওই রুটে বিমানের ফ্লাইট পুনরায় পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনা করা হবে, যা প্রতি শনিবার ও মঙ্গলবার চলাচল করবে এবং ফ্লাইট দুটি ঢাকা থেকে সিলেট হয়ে ম্যানচেস্টার গমন করবে।

ফ্লাইটের সময়সূচি

ঢাকা থেকে ছাড়বে : স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিট, সিলেট থেকে ছাড়বে : স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিট, ম্যানচেস্টার পৌঁছাবে : স্থানীয় সময় সন্ধ্যা ১০টা ৫৫ মিনিট

ম্যানচেস্টার থেকে ছাড়বে : স্থানীয় সময় রাত ৯টা, সিলেট পৌঁছাবে : পর দিন স্থানীয় সময় দুপুর ১১টা ৫০ মিনিট, ঢাকা পৌঁছাবে : স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিট

উল্লেখ্য, যাত্রীসেবার ধারাবাহিকতা ও অপারেশনাল স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি সীমিত বহরের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে গত ১ মার্চ থেকে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। সরকারের দূরদর্শী দিকনির্দেশনা এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতার মাধ্যমে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুটটি পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে, যা যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়সহ সংশ্লিষ্ট যাত্রীদের ভ্রমণকে আরও সহজতর করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

যাত্রীদের টিকেট বুকিং ও ফ্লাইট সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য তাদের নিকটস্থ বিমান সেলস সেন্টার, আইএটিএ অনুমোদিত ট্রাভেল এজেন্সি, বিমান কল সেন্টার (১৩৬৩৬/ +৮৮০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমানের ওয়েবসাইট (www.biman-airlines.com)-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুট   বিমানের ফ্লাইট   
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close