মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
জাতীয়
কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট : আশফাকুর রহমান
মধুপুর-ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১০:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান বলেছেন, ‘টেকসই খাদ্য নিরাপত্তার জন্য ধানের জাতের উন্নয়ন ও ধান উৎপাদন প্রযুক্তি উদ্ভাবনের মধ্য দিয়ে বৈরী পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার মতো ধানের জাত উদ্ভাবন করে দেশে ক্ষুধা ও দারিদ্র্য কমানোর লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।’

সোমবার (১৩ এপ্রিল) বিকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট টাঙ্গাইলের আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে কার্যালয়ের হলরুমে দিন ব্যাপী আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ সেমিনারে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সেমিনারে আশফাকুর রহমান আরও বলেন, ‘বর্তমান সরকার দেশের কৃষি ও কৃষকদেরকে এগিয়ে নিতে এবং সঠিক মূল্যায়নে ইতোমধ্যেই জোর তৎপরতা চালিয়েছেন। সরকারের নির্দেশেই কৃষিকে আধুনিয়কায়নের মাধ্যমে অধিক ফসল উৎপাদনে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানি, কর্মকর্তা-কর্মচারী সমন্নিতভাবে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে।’

প্রশিক্ষণ শেষে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের এলএসটিডির অর্থায়নে প্রশিক্ষার্থী কৃষক-কৃষাণীর মাঝে ধানের বীজ সংরক্ষনের পাত্র বিতরণ করা হয়।

বিতরণকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এলএসটিডি প্রকল্পের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘সারাদেশে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মোট ৬টি আঞ্চলিক কার্যালয় স্থাপন এবং মোট ১৫টি প্রযুক্তি গ্রাম স্থাপন করা হয়েছে। যান্ত্রিকীকরণের মাধ্যমে ধানের চারা রোপণ ও আলোক ফাঁদসহ বিভিন্ন ধরণের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ধানের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে ধনবাড়ীর এই অঞ্চলে ধান গবেষণার আধুনিক জাত ও প্রযুক্তি কৃষকদের মাঝে সম্প্রসারণের লক্ষ্যেই মাঠ পার্যায়ে কাজ করছে ধান গবেষণা ইনস্টিটিউট। এতে করে ধানের উৎপাদন কাঙ্খিত মাত্রায় অর্জিত হবে।’

সেমিনারে বক্তব্য দেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মসউদ ইকবাল, বৈজ্ঞানিক কর্মকর্তা আদিবা আফরিন রিম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট খুলনা আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. বিল্লাল হোসাইন, ধনবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনটিভির সাংবাদিক হাফিজুর রহমান, কৃষক শাজাহান আলী, আলী রাজী মিনু ও কৃষাণী শরীফা আক্তার।

প্রশিক্ষণে ৪০ জন কৃষক-কৃষাণী অংশ নেয়। প্রশিক্ষণ ও বীজ সংরক্ষণ পাত্র বিতরণ শেষে ধনবাড়ী পৌর সভার কিশামত ধনবাড়ী এলাকার মাঠ প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিরা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কৃষিকে আধুনিকায়ন   বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট   আশফাকুর রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close