শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
জাতীয়
টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১২:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করতে টাঙ্গাইল স্টেডিয়ামে পৌঁছেছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১টা ২০ মিনিটে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে অনুষ্ঠানস্থলে পৌঁছান তিনি।

এর আগে, মঙ্গলবার সকাল ১০টায় মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করার কথা থাকলেও তিনি ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইলে পৌঁছান।

দুপুরে টাঙ্গাইল পৌর উদ্যানে কৃষি মেলা উদ্বোধন শেষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করার কথা রয়েছে তার।

জানা গেছে, সারাদেশের প্রি-পাইলটিং হিসেবে ১০টি উপজেলার ১১টি ব্লকে কৃষকদের মাঝে ৩৫ হাজার কৃষক কার্ড প্রাথমিকভাবে বিতরণ করা হবে। তারই অংশ হিসেবে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ ব্লকে ১৪৫৩ জন কৃষকের মধ্যে এই কৃষক কার্ড বিতরণ করা হবে।

প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ১৫ জন কৃষককে নিজ হাতে এই কৃষক কার্ড তুলে দেবেন। আর সরকারি প্রণোদনার অর্থ কৃষকরা তাদের কার্ডে পেয়ে যাবেন এবং সারাদেশেও এ কার্ড বিতরণ করা হবে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  টাঙ্গাইল   প্রধানমন্ত্রী   তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close