শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
দেবিদ্বারের মাদরাসায় দেয়াল ধসে শিক্ষার্থীর মৃত্যু
কুমিল্লা (দেবিদ্বার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকায় একটি মাদরাসার পুরোনো দেয়াল ভাঙার সময় মর্মান্তিক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ছোট আলমপুর এলাকার কাশিফুল উলুম কওমী মাদরাসায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মো. সিফাত রহমান (১২)। সে দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের মাসুম রহমানের ছেলে।

দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মাদরাসার পুরোনো একটি দেয়াল ভাঙার কাজে শিক্ষার্থীদের জোর করে ব্যবহার করা হচ্ছিল। কাজ চলাকালে হঠাৎ দেয়ালের অংশ ধসে পড়ে সিফাতের ওপর। এতে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়।

স্থানীয়দের দাবি, মাদরাসার মুহতামিম আনিছুর রহমান ও আবদুল আজিজ শিক্ষার্থীদের দিয়ে ঝুঁকিপূর্ণ ওই কাজ করাচ্ছিলেন। দুর্ঘটনার পর তারা এলাকা ছেড়ে পালিয়ে যান বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ঘটনার পরই মাদরাসার সংশ্লিষ্ট দুইজন পালিয়ে যান। নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। স্বজনদের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মাদরাসা   দেয়াল   শিক্ষার্থী   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close