মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
আদিতমারীতে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আজ পহেলা বৈশাখ, নববর্ষের প্রথম দিন। বাংলা পঞ্জিকার পাতায় আজ যুক্ত হলো এক নতুন বছর। পহেলা বৈশাখ বাঙালির জীবনে শুধু নতুন বছরের শুরুই নয়; এ দিনে জীর্ণ-পুরোনোকে ছুড়ে ফেলে নতুনের আবাহন করে বাঙালি।

“নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান”— এ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩৩ উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শোভাযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের নেতৃত্বে বের হয়। শোভাযাত্রাটি লালমনিরহাট–বুড়িমারী সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

এতে ব্যানার ও ফেস্টুন হাতে, গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, মাঝি বর্ণিল সাজে সজ্জিত হয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

পরে গ্রামীণ বাঙালি জনগোষ্ঠীর সকালের খাবার হিসেবে পান্তা ভাত খাওয়ার কর্মসূচি পালন করা হয়। শেষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   নববর্ষ উদযাপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close