সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
জাতীয়
নিহত বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৮:৫৩ এএম আপডেট: ১৫.০৪.২০২৬ ৮:৫৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পুলিশ হেফাজতে নিহত রাজধানীর লালবাগের ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন মাহবুবের অসুস্থ স্ত্রী পাপিয়া আক্তার রিনার পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পাপিয়া আক্তার বর্তমানে রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তার প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে অসুস্থ পাপিয়ার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর নির্দেশে তার প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে অসুস্থ পাপিয়ার চিকিৎসার খোঁজখবর নেন এবং সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন।

জানা গেছে, পাপিয়া আক্তার রিনার হাসপাতালে ভর্তির সংবাদ পাওয়ার পরপরই প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে তার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হাসপাতালে পাপিয়াকে দেখতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন এবং বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. শাহ মু. আমান উল্লাহ।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে এই চিকিৎসার তদারকি করছেন। তিনি পরিবারটির পাশে থাকার এবং সকল ধরনের চিকিৎসা সহায়তা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

প্রসঙ্গত, আনোয়ার হোসেন মাহবুব লালবাগ থানা বিএনপির নেতা ছিলেন। পলাতক ফ্যাসিস্ট হাসিনার আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তারের পর পুলিশ রিমান্ডে অত্যাচার করে জেল হাজতে পাঠালে মাহবুব অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসাধীন অবস্থায় ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি মারা যান তিনি।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  নিহত   বিএনপি   নেতা   প্রধানমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close