মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: হামে প্রাণ গেল আরও তিন শিশুর, মোট মৃত্যু ৬৮৬      একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      
দেশজুড়ে
শরীয়তপুরে ৪০০ বস্তা সরকারি চাল আটক
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শরীয়তপুর সদর উপজেলায় ট্রাকসহ খাদ্যবান্ধব কর্মসূচির ৪০০ বস্তা সরকারি চাল আটক করেন স্থানীয় লোকজন। পরে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে ওই চাল রাখা হয়। ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, সদর উপজেলা খাদ্যগুদামটি আংগারিয়া বাজারে অবস্থিত। ওই খাদ্যগুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৪০০ বস্তা চাল নিয়ে একটি ট্রাক জেলা শহরের ওপর দিয়ে জাজিরার দিকে যাচ্ছিল।

গত সোমবার (১৩ এপ্রিল) দুপুরে স্থানীয় লোকজনের সন্দেহ হলে চালসহ ট্রাকটি পালং মডেল থানার সামনের সড়কে আটকে দেন।

তখন ট্রাকে থাকা লোকজন ওই চালের পক্ষে কোনো চালান দেখাতে পারেননি। পরে খাদ্যবান্ধব কর্মসূচির এক ডিলারের নামে বরাদ্দের একটি চালান নিয়ে হাজির হন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের কর্মকর্তারা। চালানটি সঠিক কি না, তা নিশ্চিত না হওয়ায় স্থানীয় লোকজন চালসহ ট্রাকটি নিতে দেননি।

পরে রাত সাড়ে নয়টার দিকে ট্রাকটি নিয়ে চালক আংগারিয়া খাদ্যগুদামের দিকে রওনা দেন। তখন স্থানীয় লোকজন ট্রাকটি আবার শহরের চৌরঙ্গী এলাকায় আটকে দেন এবং গভীর রাতে চালসহ ট্রাকটি জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে নেওয়া হয়।

গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের কর্মকর্তারা ট্রাকের চাল পরিমাপ করে জব্দ করেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবির ঘটনাটি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন।

তদন্ত কমিটির সদস্যরা হলেন গোসাইরহাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তরিকুল ইসলাম, জাজিরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ রাশেদ উজ্জামান এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের কারিগরি খাদ্য পরিদর্শক মুহাম্মদ বেলায়েত হোসেন।

শরীয়তপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির বলেন, ‘খাদ্যবান্ধব কর্মসূচির এক ডিলারের নামে চালগুলো বরাদ্দ হয়েছে, এমন কাগজপত্র পাওয়া গেছে। তারপরও ঘটনাটি তদন্তের জন্য চালগুলো জব্দ করে রাখা হয়েছে। আংগারিয়া খাদ্যগুদাম থেকে চাল বের করা হয়েছে। মজুত খাদ্যশস্য ও সংশ্লিষ্ট রেকর্ড যাচাইসহ চাল কীভাবে ও কোন খাতে গুদাম থেকে বের হয়েছে, তা তদন্ত করে দেখা হবে। কোনো অসংগতি দেখা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  শরীয়তপুর   সরকারি চাল   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close