রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কসবায় বেশি দামে জ্বালানি বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা পর্যায়ে জ্বালানির সঠিক মূল্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কসবা পৌর এলাকার কদমতলী মোড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে সিয়াম অটো পয়েন্ট নামের একটি দোকানে সরকার নির্ধারিত মূল্য অমান্য করে জ্বালানি বিক্রির প্রমাণ পাওয়া যায়। যেখানে প্রতি লিটার অকটেনের সরকারি মূল্য ১২০ টাকা, সেখানে তা ১৭০ টাকায় বিক্রি করা হচ্ছিল। একই সঙ্গে পেট্রোলও বেশি দামে বিক্রির সত্যতা মেলে। এ অপরাধে দোকান মালিক শাফায়েত হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় দোকানে থাকা জ্বালানি তেল তাৎক্ষণিকভাবে সরকারি মূল্যে বিক্রি নিশ্চিত করা হয়। এতে উপস্থিত সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেন।

অভিযুক্ত ব্যবসায়ী শাফায়েত হোসেন দাবি করেন, ‘ডিপো থেকেই বেশি দামে জ্বালানি কিনতে হচ্ছে। ফলে লোকসান এড়াতে বাড়তি দামে বিক্রি করতে বাধ্য হয়েছেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম বলেন, ‘নির্ধারিত মূল্যের বাইরে জ্বালানি বিক্রি সম্পূর্ণ অবৈধ। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ভ্রাম্যমাণ   আদালত   জরিমানা   জ্বালানি   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close