রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন শাহবাজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৪:০৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শাহবাজ শরিফ বুধবার (১৫ এপ্রিল) জেদ্দার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে সৌদি আরবের নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের পর কাতার যাবেন তিনি। কাতারে দ্বিপক্ষীয় সহযোগিতা এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে তিনি আলোচনা করবেন।

এদিকে তুরস্কে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করার এবং পঞ্চম আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নেওয়ার কথা রয়েছে শাহবাজ শরিফের।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক বিবৃতিতে বলেছেন, এই সফর শান্তি প্রচেষ্টাকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে।

পাকিস্তান বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অভাবনীয় মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে। গত শনিবার তাদের আয়োজনেই দেশ দুটির মধ্যে প্রথম সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়।

যদিও কোনো চুক্তি হয়নি, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও আলোচনার সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। গতকাল মঙ্গলবার তিনি নিউইয়র্ক পোস্টকে বলেন, আগামী দুই দিনের মধ্যে পাকিস্তানে ‘কিছু একটা ঘটতে পারে’।

শরিফের এ বিদেশ সফর সম্ভাব্য সেই আলোচনার সময়ে কোনো প্রভাব ফেলবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তিনি আগামী শনিবার ইসলামাবাদে ফিরবেন।

সূত্র : সিএনএন

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  সৌদি আরব   কাতার   তুরস্ক সফর   শাহবাজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close