শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
জাতীয়
দুই লাখ টন তেল নিয়ে দুটি জাহাজ ঘাটে নোঙর করেছে : চিফ হুইপ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৬:৩২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেডের বন্ধ হওয়ার সংবাদটি গুরুত্বসহকারে মিডিয়ায় প্রচারিত হয়েছে। এ সংবাদের সঙ্গে সম্পর্কিত দুই লাখ টন তেল নিয়ে দুটি জাহাজ ঘাটে নোঙর করার সংবাদটিও প্রচার হওয়া উচিৎ ছিল। গণমাধ্যমের উচিত নেতিবাচক খবরের পাশাপাশি ইতিবাচক খবরগুলোও তুলে ধরা।

বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের বিরতিতে জাতীয় সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের ব্রিফিংকালে চিফ হুইপ এসব কথা বলেন।

তিনি বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী দায়িত্ব নেয়ার পর থেকে দেশের সার্বিক কল্যাণে কাজ করছেন। মানুষের কল্যাণ, মানবিক রাষ্ট্র গঠন, গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখাই তাঁর প্রধান লক্ষ্য। সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় সব কাজ করার পাশাপাশি তিনি সকল ক্ষেত্রে বিচার ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।”

কর্মসংস্থান তৈরিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা প্রসঙ্গে মো. নূরুল ইসলাম বলেন, “আমরা অনেকগুলো ভাষায় মানুষকে শিক্ষিত করতে চাই যাতে আমাদের দক্ষ মানুষ তৈরি হয়। মধ্যপ্রাচ্যে কাজ করার জন্য আরবি, চীনে কাজের জন্য মান্দারিন, ইতালিতে ইতালিয়ান ভাষা, কোরিয়ায় কোরিয়ান এবং জাপানে কাজের জন্য জাপানিজ ভাষা শিখতে হবে। তবে তিনি দ্বিতীয় ভাষা হিসেবে অবশ্যই ইংরেজি ভাষা শিক্ষায় গুরুত্ব দিয়েছেন। কারণ এটি একটি বৈশ্বিক ভাষা। শিক্ষামন্ত্রী সারা দেশ ঘুরে এ বিষয়ে একটি নির্দেশিকা তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে প্রদান করবেন।”

সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, “যদিও বর্তমানে সংবিধান সংশোধনের বিষয়ে আমাদের ও বিরোধী দলের মাঝে কিছু মতপার্থক্য আছে, তবে আমরা সবাই ঐক্যমতে আসব এবং সম্মিলিতভাবে প্রস্তাব আনব। আমাদের মূল লক্ষ্য হলো গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা এবং দেশের গঠনমূলক উন্নয়নে কাজ করা। পার্লামেন্টে আমরা আলোচনা ও সমালোচনার মাধ্যমেই সমৃদ্ধ হতে চাই এবং দেশপ্রেমের জায়গা থেকে ঐক্যমতে পৌঁছানো এখন সময়ের ব্যাপার মাত্র।”

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close