সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
জাতীয়
কর্ণফুলী টানেলের প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিতে সেতু সচিবের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৯:১২ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত কর্ণফুলী টানেলের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের সার্বিক অগ্রগতি পরিদর্শন করেন।

বুধবার (১৫ এপ্রিল) দিনব্যাপী এই পরিদর্শনে টানেলের আয় বৃদ্ধির নতুন কৌশল এবং অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিতকরণে আধুনিক যন্ত্রপাতি স্থাপনের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি।

সচিব বলেন, “প্রধানমন্ত্রী সারাদেশের যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সদয় নির্দেশনা প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর সেই লক্ষ্য বাস্তবায়নে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং আমাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিচ্ছেন।”

তিনি আরও বলেন, “দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এই টানেলকে আরও কার্যকর করতে পণ্যবাহী যাতায়াত ও লজিস্টিক সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন। কর্ণফুলী ড্রাই ডক জেটির সাথে টানেলের সংযোগ ও সমন্বিত ব্যবহারের মাধ্যমে টানেলের ব্যবহারকারী বৃদ্ধি এবং রাষ্ট্রীয় কোষাগারে রাজস্বের পরিমাণ বাড়ানো সম্ভব।”

এসময় তিনি এই পরিকল্পনা বাস্তবায়নে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের পরামর্শ প্রদান করেন।

পরিদর্শনের শুরুতে সেতু সচিব টানেল সংলগ্ন কর্ণফুলী ড্রাই ডক লিমিটেডের জেটি এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি কর্ণফুলী টানেলের টোল আদায় ও সার্বিক আয় বৃদ্ধির লক্ষ্যে কর্ণফুলী ড্রাই ডক লিমিটেডের জেটি ব্যবহারের মাধ্যমে টানেলের ব্যবহার ও উপযোগিতা বৃদ্ধি করে কীভাবে রাজস্ব আয় বাড়ানো যায়—সে বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন। সভায় টানেলের টোল আয় বৃদ্ধির লক্ষ্যে কর্ণফুলী ড্রাই ডক জেটির বহুমুখী ব্যবহারের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

টানেলের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব ও কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে উন্নত প্রযুক্তির হেলথ মনিটরিং ইকুইপমেন্ট স্থাপনের কাজ চলমান রয়েছে। সেতু সচিব স্থাপনাটির ভেতরে প্রবেশ করে স্বয়ংক্রিয় এই সেন্সর ও মনিটরিং সিস্টেমের যান্ত্রিক কার্যক্রম পরিদর্শন করেন। 

তিনি সংশ্লিষ্ট প্রকৌশলীদের উদ্দেশ্যে বলেন, “টানেলের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণে কোনো ধরনের ত্রুটি কাম্য নয়। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিশ্বের উন্নত দেশের মতো আমাদের এই মেগা প্রকল্পের সর্বোচ্চ মান নিশ্চিত করতে হবে।”

নির্দিষ্ট সময়ের মধ্যে এবং যথাযথ মান বজায় রেখে এই সংবেদনশীল যন্ত্রাংশ স্থাপনের কাজ শেষ করতে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন তিনি।

উল্লেখ্য, এই প্রযুক্তির মাধ্যমে টানেলের ভেতরের বায়ু চলাচল, ভূমিকম্পন সহনশীলতা এবং যে কোনো ধরনের ফাটল বা ত্রুটি রিয়েল-টাইম ডাটার মাধ্যমে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। 

পরিদর্শনকালে কর্ণফুলী ড্রাই ডক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কর্ণফুলী টানেল সাইট অফিসের কর্মকর্তারা এবং কর্ণফুলী ড্রাই ডক লিমিটেডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  কর্ণফুলী টানেল   সেতু সচিব  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close