শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
রাজনীতি
টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৯:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ সাময়িকী টাইম ম্যাগাজিন। ২০২৬ সালের জন্য এ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার (১৫ এপ্রিল) এই তালিকা প্রকাশ করা হয়েছে।

টাইম ম্যাগাজিনের এ তালিকায় প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী রাজনৈতিক নেতা, ব্যক্তিত্ব, উদ্ভাবক-গবেষক ও সাংস্কৃতিক আলোচিত ব্যক্তিদের নাম উঠে আসে। ২০২৬ সালের তালিকায় ‘নেতা’ ক্যাটাগরিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত হয়েছে।

টাইম ম্যাগাজিনের এই তালিকায় তারেক রহমানের পাশাপাশি বিশ্বের আরও বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা স্থান পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাম এবং ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। এছাড়া তালিকায় আরও আছেন মার্ক রুবিও ও স্টিভ উইটকফের মতো প্রভাবশালী ব্যক্তিত্বরা।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  টাইম ম্যাগাজিন   বিশ্বের ১০০ প্রভাবশালী   তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close