রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
গাজীপুরে ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১১:১০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্র্যাকের সোশ্যাল কমপ্লায়েন্স কর্মসূচির আওতায় ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জানানো হয়, প্রকল্পটির লক্ষ্য জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, কার্যকর প্রতিকার ব্যবস্থা গড়ে তোলা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. তামান্না তাসনীমের সভাপতিত্বে আয়োজিত এ সভায় শিক্ষা প্রতিষ্ঠানে শিশু সুরক্ষা, যৌন হয়রানি, বাল্যবিবাহ, বুলিং ও র‍্যাগিং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও তথ্য উপস্থাপন করা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এমএ আরিফ সরকার, নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, এসআই পলাশ বাউন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. এজাজ মিয়া, একাডেমিক সুপারভাইজার ইউসুফ আহমেদ এবং সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধিরা।

সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close