সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কিশোরগঞ্জে জব্দ অকটেন বিক্রি নিয়ে বিতর্ক, ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে অভিযোগ
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১১:২৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের মেসার্স মুরাদ এন্ড কোং নামের একটি পেট্রোল পাম্প থেকে পাচারের সময় জব্দ করা অকটেন ডিসি অফিসের কর্মচারীদের মধ্যে রাতের আঁধারে গোপনে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে। 

বুধবার (১৫ এপ্রিল) বিকালে জব্দ করা ওই জ্বালানি রাতের আঁধারে একটি সরকারি অফিসের সামনে নিয়ে কর্মচারীদের কাছে বিক্রি করে দেয়া হয়।

পাম্প মালিকের দাবি ওই তেল কতিপয় সরকারি কর্মচারী সরকারি গাড়ি থেকে বের করে গোপনে মজুদ করেছিলো।
 
জানা যায়, কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল এলাকার মেসার্স মুরাদ এন্ড কোং নামের একটি পেট্রোল পাম্প থেকে প্লাস্টিকের কন্টেইনারে করে সিএনজি চালিত অটোরিকশা যোগে অকটেন পাচার করা হচ্ছিলো। গোপনে খবর পেয়ে রাষ্ট্রিয় গোয়েন্দা সংস্থা এনএসআই পুলিশ সুপারের কার্যালয়ের পেছনের রাস্তা থেকে ৭৩ লিটার অকটেনসহ এক ব্যক্তিকে আটক করে। খবর পেয়ে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মুয়িদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে হাজির হয়। 

অভিযোগ রয়েছে, তেল পাচারের সাথে জড়িত পাম্পের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে অকটেন বহনকারী সাইফুলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে একটি সরকারি অফিস প্রাঙ্গণে জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত কতিপয় কর্মচারীর কাছে এ জ্বালানি বিক্রি করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। খবর পেয়ে সাংবাদিকরা সেখানে উপস্থিত হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের ফুটেজ নিতে বাধা দেন। তিনি সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এমনকি এ ঘটনায় কোন তথ্য দিতে ও ছবি তুলতে নিষেধ করেন। তথ্য জানতে হলে জেলা প্রশাসকের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি।

এদিকে যোগাযোগ করা হলে মেসার্স মুরাদ এন্ড কোং এর মালিক আলমগীর মুরাদ রেজা তার পাম্প থেকে অকটেন পাচারের অভিযোগে অস্বীকার করে জানান, ‘কিছু সরকারি কর্মচারী তার পাম্পের পেছনে সরকারি গাড়ি থেকে তেল বের করে কন্টেইনারে করে বিক্রি করেছে।’

এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, ‘যারা উপস্থিত ছিলেন তাদের কাছে এ জব্দকৃত অকটেন ন্যায্যমূল্যে বিক্রি করার কথা।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   অকটেন   বিতর্ক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close