রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১২:৫৬ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি

আগামীকাল শুক্রবার হজ ফ্লাইট-২০২৬ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে বর্ধিত ফ্লাইট সিডিউল ও হ্রাসকৃত বিমান ভাড়ায় হজ ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল (শুক্রবার) বেলা সাড়ে ১১টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ফ্লাইট ২০২৬-এর উদ্বোধন করবেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন পবিত্র হজ পালন করবেন। শুক্রবার রাত সাড়ে ১২টায় ৪১৯জন যাত্রী নিয়ে শুরু হবে হজের প্রথম ফ্লাইট।

এ উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলছে সব শেষ প্রস্তুতি। এবার কমানো হয়েছে টিকিট মূল্য।

গতবারের তুলনায় ১২ হাজার টাকা কমে টিকিট কিনতে পারছেন হজযাত্রীরা। এরই মধ্যে সৌদি আরব পৌঁছেছেন ১৭১ জনের মেডিকেল টিম।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close