শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
বাড়ি ফেরার আগেই সড়ক দুর্ঘটনায় থেমে গেল মালয়েশিয়া প্রবাসীর স্বপ্ন
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১:১৬ পিএম
নিহত মালয়েশিয়া প্রবাসী গিয়াস হাওলাদার। ছবি: প্রতিনিধি

নিহত মালয়েশিয়া প্রবাসী গিয়াস হাওলাদার। ছবি: প্রতিনিধি

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের শিবচরের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে কুয়ালালামপুর শহরে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে তার মৃত্যুর খবর দেশে পৌঁছে।

নিহত গিয়াস হাওলাদার (৩৫) উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা গ্রামের বাসিন্দা। 

পারিবারিক সূত্র জানায়, নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে একটি মালবাহী ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হন গিয়াস। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত গিয়াস হাওলাদার মুত ওহাব হাওলাদারের ছেলে। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। প্রায় ১০ বছর আগে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমান এবং সেখানে একটি বস্ত্র কারখানা গড়ে তোলেন।

পরিবার জানায়, ঘটনার দিন রাতেই তার দেশে ফেরার কথা ছিল। ইতোমধ্যে বিমানের টিকিটও কাটা হয়েছিল। দেশে ফিরে বিয়ের কথাবার্তা চূড়ান্ত হওয়ার কথা ছিল তার। কিন্তু সেই সব পরিকল্পনা ভেস্তে দিয়ে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।

নিহতের বড় ভাই লিটন হাওলাদার বলেন, বহুদিন পর প্রিয়জনকে কাছে পাওয়ার অপেক্ষায় ছিলেন তারা। কিন্তু সেই অপেক্ষা আর পূরণ হলো না। বোন সেলিনাও ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, পরিবারের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হলে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বাড়ি ফেরা   সড়ক দুর্ঘটনা   মালয়েশিয়া প্রবাসী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close