শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
জাতীয়
নিরপেক্ষ নির্বাচনে গঠিত সংসদ দেশকে এগিয়ে নেবে: স্পিকার হাফিজ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ বাংলাদেশকে এগিয়ে নিতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

স্পিকার বলেন, ‘একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হয়েছে এবং এই সংসদ দেশকে সামনের দিকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।’ 

তিনি বলেন, ‘গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিনের স্বৈরশাসনের পর ছাত্র-জনতা ও সাধারণ মানুষের আন্দোলনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে, যা বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় হিসেবে বিবেচিত হবে।’

গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতি সম্ভব বলেও মন্তব্য করেন স্পিকার। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশে গণতন্ত্র আরও শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হবে।

এ সময় তিনি উল্লেখ করেন, বর্তমানে মানুষের মধ্যে রাজনীতির প্রতি আগ্রহ বেড়েছে। 

অতীতে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ছাত্র ও যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও তিনি মন্তব্য করেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নিরপেক্ষ নির্বাচন   সংসদ   স্পিকার হাফিজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close