শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
নীলফামারীতে ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ২:৩০ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নীলফামারীর ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা রোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। এ সময় আরও উপস্থিত ছিলেন ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেসবাহুল হক এবং নীলফামারী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশি কান্ত মালাকারসহ সংশ্লিষ্টরা।

জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

নীলফামারী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশি কান্ত মালাকার জানান, ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ প্রতিপাদ্যে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫০টি করে গাছের চারা রোপণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে, সেসব প্রতিষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close