রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
সিদ্ধিরগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
‎সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৩:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে হারুন মিয়া (৫২) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) সিদ্ধিরগঞ্জের নাসিক ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি চৌধুরীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হারুন মিয়া চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার তারাপাল্লা এলাকার আব্দুল মান্নানের ছেলে।

এর আগে, গত মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের নাসিক ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি চৌধুরীপাড়া এলাকায় হাজী মমিন মিয়ার বাড়িতে ঘটে। 

এদিকে ‎ভুক্তভোগী দুই শিশু সম্পর্কে আপন বোন। তাদের দুজনের মধ্যে একজনের বয়স ৮ বছর ও অপরজনের ৯ বছর। তারা পরিবার নিয়ে অভিযুক্তের সঙ্গে একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
‎অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখে বিকেল আনুমানিক ৩টার দিকে প্রতিবেশী অভিযুক্ত ভাড়াটিয়া হারুন মিয়া ভুক্তভোগী শিশু দুই বোনকে কৌশলে তার কক্ষে ডেকে নিয়ে যায়। প্রথমে তাদের খাবার খাওয়ানো হয় এবং পরবর্তীতে মোবাইলে ফোনে গেমস খেলার প্রলোভন দেখিয়ে তার কক্ষের বাতি নিভিয়ে শিশুদের ওপর যৌন নিপীড়ন চালানো হয় বলে অভিযোগ রয়েছে।
সূত্রে আরও জানা যায়, ‎ঘটনার পরদিন বুধবার রাত আনুমানিক ১০টার দিকে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেন বাড়ির মালিক হাজী মমিন মিয়া। স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে একটি সালিশি বৈঠকের আয়োজন করেন। বৈঠকে মাতবররা অভিযুক্ত হারুন মিয়াকে জুতা দিয়ে প্রহার ও কান ধরে উঠবস করানোসহ নগদ ২০ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে অভিযুক্তের বাসায় থাকা একটি ফ্রিজ বিক্রি করে ১০ হাজার টাকা আদায় করা হয় এবং বকেয়া ভাড়া সমন্বয় করা হয়।
‎তবে ভুক্তভোগী পরিবার এ ধরনের আপস মেনে না নিয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। এর প্রেক্ষিতে বুধবার রাত আনুমানিক ৩টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার এসআই আতাউর রহমান অভিযান চালিয়ে অভিযুক্ত হারুন মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন। 
‎সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। যৌন নিপীড়নের ঘটনায় ভুক্তভোগী শিশুদের পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close