শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      
দেশজুড়ে
লামায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক
বেলাল আহমদ, লামা (বান্দরবান)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৩:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে আব্দুল ওয়াদুদ সায়েম (১৮) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে লামা উপজেলাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিনঝিরি সাদা পাহাড়স্থ হোয়াইট পিক ষ্টেশন রিসোর্টের সামনে মাতামুহুরী নদীতে এই ঘটনা ঘটে। 

নিখোঁজ সায়েম চট্টগ্রাম সীতাকুণ্ডের মোহাম্মদ ছায়েফ উল্ল্যার ছেলে।

রিসোর্ট মালিক আজিম জানান, ৬ জন পর্যটক তাদের রিসোর্টে আসেন। তারা প্রয়োজনীয় জিনিসপত্র ও ব্যাগ রিসোর্টে রেখে পার্শ্ববর্তী মাতামুহুরী নদীর গোসল করতে নামে। এ সময় সায়েম নামে একজন নিখোঁজ হয়। খবর পেয়ে লামা ফায়ার সার্ভিস ও লামা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ পর্যটক উদ্ধার হয়নি।

লামা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো.আবদুল্লাহ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  লামা   নিখোঁজ   পর্যটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close