শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
অবৈধ সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৫:২৯ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

অবৈধ সংযোগ উচ্ছেদে নারায়ণগঞ্জ, ঢাকা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন।

বুধবার (১৫ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিলের নেতৃত্বে জেলার সোনারগাঁও উপজেলার নয়াপুর বাজার এবং শিকদার বাড়ী, সাদীপুর এলাকার ২টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অবৈধ ২টি চুনা কারখানা ও প্রায় ২ হাজার ৩০০ আবাসিক ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্নসহ বিভিন্ন ব্যাসের ৯২ ফুট পাইপ জব্দ/অপসারণ করা হয়েছে। এতে, দৈনিক প্রায় ২ লাখ ৫৬ হাজার ৮০০ টাকার গ্যাস সাশ্রয় করা সম্ভব হয়েছে। 

সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন এলাকার ২টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ২টি তার কারখানার (নামবিহীন) সংযোগ বিচ্ছিন্নসহ আনুমানিক ২৪০ ফুট জিআই ও এমএস পাইপ জব্দ/অপসারণ করা হয়েছে। এতে, মাসিক প্রায় ১২ লাখ ২১ হাজার ৫৬৫ টাকার গ্যাস সাশ্রয় করা সম্ভব হয়েছে। প্রতিটি কারখানার সার্ভিস লাইন মাটির ৬/৭ ফুট গভীরে সোর্স লাইন হতে কিলিং করা হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ময়মনসিংহ আঞ্চলিক ভিজিল্যান্স শাখার মুক্তাগাছা ও শম্ভুগঞ্জ এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১১টি আবাসিক ও ১টি বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

এছাড়াও, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মেট্রো ঢাকা উত্তর ভিজিল্যান্স শাখার (ভিজিল্যান্স বিভাগ) নেতৃত্বে মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৪ এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অভিযোগের প্রেক্ষিতে জেএস ওয়াশিংয়ের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এছাড়াও, আবিডি নারায়ণগঞ্জের সিস্টেম লস হ্রাস কল্পে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম জোরদারকরণ এবং রাজস্ব আদায় বৃদ্ধিকল্পে আবিবি নারায়ণগঞ্জের আওতাভুক্ত জোবিঅ নারায়ণগঞ্জ, জোবিঅ ফতুল্লা-কুতুবপুর, জোবিঅ এনায়েতনগর- কাশিপুর এলাকায় এলাকাভিত্তিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে। অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ১৯টি, অনুমোদন অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহারের দায়ে ৮টি ও বকেয়ার দায়ে ১২টিসহ মোট বিচ্ছিন্ন ৩৯টি সংযোগের ৩১৫টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সোনারগাঁও আঞ্চলিক রাজস্ব শাখার নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ ৭টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়াও, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন আঞ্চলিক বিক্রয় বিভাগ জয়দেবপুরের নেতৃত্বে জোবিঅ -জয়দেবপুরের কুনিয়া মধ্যপাড়া, বোর্ডবাজার, গাজীপুর এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বকেয়ার দায়ে ২১টি, অনুমোদন অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহারের দায়ে ১৬টি ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ২৭টিসহ মোট বিচ্ছিন্ন ৬৪টি সংযোগের আনুমানিক ১৩৬টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় আনুমানিক ১৩০ ফুট জব্দ/অপসারণ করা হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  অবৈধ সংযোগ   উচ্ছেদ   তিতাস গ্যাস   সাঁড়াশি অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close