সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
সাতকানিয়ায় প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৫:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প থেকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা কক্সবাজার জেলার খুরুসকুল ইউনিয়নের ডেলি পাড়ার আবুল কালামের পুত্র মো. রাশেদ (২০), চট্টগ্রাম জেলার রাউজানের রহমত পাড়ার মোহাম্মদ মজনুর ছেলে মো. আকিব (২০), একই এলাকার আয়ুব আলীর ছেলে মো. রবিনকে (২৫)।

তাদের কাছ থেকে ১টি দেশিয় এলজি, ১টি একনলা বন্দুক, ১টি ধারালো কিরিছ ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।   

পুলিশ সূত্রে জানা যায়, সাতকানিয়া থানার টহলকারী পুলিশের টিম উপজেলার মার্দাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের পূর্ব পাশে এজাহার শিকদারের আকাশমনি বাগানের ভিতরে অভিযান চালায়। 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, ‘আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা সংঘবদ্ধ হয়ে বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। আমাদের টহল পুলিশের দল তাদের পরিকল্পনা নস্যাৎ করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইন ও ডাকাতি প্রস্তুতির দুইটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে। আটককৃতদের সংশ্লিষ্ট আইনের আওতায় কোর্ট হাজতে পাঠানো হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সাতকানিয়া   প্রস্তুতিকালে   অস্ত্র   ডাকাত গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close