শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
সাভারে সাব-রেজিস্ট্রারকে নিয়ে অপপ্রচার
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৬:১২ পিএম আপডেট: ০৩.০৫.২০২৬ ১০:২২ পিএম
মো. জাকির হোসেন

মো. জাকির হোসেন

‘নিয়ম বহির্ভূতভাবে কাজ না করায় আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে’—এমন অভিযোগ করেছেন ঢাকার সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সাভার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

জাকির হোসেন বলেন, ‘নিয়ম বর্হিভুতভাবে কাজ না করায় আমার বিরুদ্ধে একটি চক্র মিথ্যা অভিযোগ তুলে সুনাম ক্ষুন্ন করছেন। এতে করে আমার কাজে বাধা দিচ্ছেন তারা। নিয়মিত আমাকে হয়ররানি করার কারণে আমি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছি না।’

অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন জানিয়ে তিনি বলেন, ‘আমি কোনো অনিয়ম বা অন্যায় করেননি। ২০২৪ সালে সাভারে দলিল সংখ্যা হয়েছে ২৪ হাজার ১১৬টি। যা থেকে মোট রাজস্ব আয় হয়েছে ২৬৬ কোটি ৬৯ লাখ ৭ হাজার ২৫৬ টাকা। ২০২৫ সালে দলিখ হয়েছে ২৪ হাজার ৫৫; যা থেকে মোট রাজস্ব আয় হয়েছে ২৮৯ কোটি ২১ লক্ষ ৮ হাজার ১০৯ টাকা।’

জাকির হোসেন জানান, ২০২৫ সালের প্রথম ৩ মাসের দলিল সংখ্যা ৬ হাজার ১৪৪; যা থেকে রাজস্ব আদায় রয়েছে ৬৫ কোটি ১ লক্ষ ৪০ হাজার ৯৪৬ টাকা। অপরদিকে ২০২৬ সালের প্রথম ৩ মাসের দলিল সংখ্য ৫ হাজার ৪৩৪; যা থেকে রাজস্ব আদায় রয়েছে ৮০ কোটি ৩৬ লক্ষ ৫৪ হাজার ১১৪ টাকা।

‘এ সব তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ২০২৫ সালের প্রথম তিন মাসের তুলনায় ২০২৬ সালে প্রথম তিন মাসে ১৫ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করা হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সাভার   সাব-রেজিস্ট্রার   অপপ্রচার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close