শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
সিদ্ধিরগঞ্জে দুই শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৬:৩৫ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় দুই শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে হারুন (৫২) নামের ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) বিকালে সিদ্ধিরগঞ্জের চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত হারুন সিদ্ধিরগঞ্জে মিজমিজি পশ্চিমপাড়ার আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ জানায়, বুধবার বিকালে সিদ্ধিরগঞ্জের চৌধুরীপাড়ায় হাজী মমিনের বাড়ির ভাড়াটিয়া জহিরুল ইসলামের ৮ ও ৯ বছরের দুই শিশু কন্যাকে প্রতিবেশী অভিযুক্ত হারুন খেলার ছলে নিজ ঘরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। দুই শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে রাতে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ হারুন মিয়াকে আটক করে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, ‘দুই শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে হারুন নামের ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় দুই শিশুর পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সিদ্ধিরগঞ্জ   শিশু ধর্ষণ চেষ্টা   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close