শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সোহরাবের পদত্যাগ
আদিতমারীর (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৭:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. আব্দুস সোহরাব। তিনি ৫ নম্বর সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আব্দুস সোহরাব পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘শারীরিক অসুস্থতা ও বয়সজনিত কারণে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা আমার পক্ষে কঠিন হয়ে পড়েছে।’

তিনি জানান, সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ আদিতমারী উপজেলা শাখার সভাপতি ও সম্পাদকের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলেও বর্তমানে শারীরিক অবস্থার কারণে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না।

আব্দুস সোহরাব বলেন, ‘সবকিছু বিবেচনা করে আমি স্বেচ্ছায় সহ-সভাপতি পদসহ অন্য সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছি। একই সঙ্গে মানবিক দিক বিবেচনা করে আমার পদত্যাগপত্র গ্রহণের জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানাই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি শারীরিকভাবে অসুস্থ। এই বয়সে দায়িত্ব পালন করা কষ্টকর হয়ে পড়েছে। তাই এখন বিশ্রামে যেতে চাই। সবকিছু বিবেচনা করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

আব্দুস সোহরাবের এ পদত্যাগের ঘোষণাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আদিতমারী উপজেলা আওয়ামী লীগ   সহ-সভাপতি   আব্দুস সোহরাব   পদত্যাগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close