সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে মানববন্ধন
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৯:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে এবং সারের সিন্ডিকেট ভাঙতে সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ বাস্তবায়নের দাবি জানিয়েছেন দিনাজপুর অঞ্চলের সার ডিলাররা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিনাজপুর বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। 

পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেন।

মানববন্ধনে সার ডিলাররা বলেন, ‘কৃষিতে উৎপাদন বৃদ্ধিতে সার একটি গুরুত্বপূর্ণ উপকরন। যা ছাড়া ফসলের উৎপাদন বৃদ্ধি অসম্ভব। বিএডিসির বীজ ও সার ডিলাররা ফসল উৎপাদনে সহযোগী মাধ্যম হিসেবে কৃষকের দোরগড়ায় সার পৌঁছে দিয়ে কৃষি ভিত্তিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে। নীতিমালা বাস্তবায়ন হলে কৃষকরা সরকারী মূল্যে সার পাবেন, তাছাড়াও থাকবে না কোন সিন্ডিকেট।’

তারা আরও বলেন, ‘কিন্তু বিএডিসির ডিলাররা কোনরকম ইউরিয়া ও বেসরকারিভাবে আমদানিকৃত নন ইউরিয়া সারের বরাদ্দ পায় না। যা শুধু বিসিআইসি ডিলাররা পেয়ে থাকে। ফলে সার সিন্ডিকেটের মাধ্যমে কৃষকদের হয়রানির শিকার ও ন্যায্যমূল্যে সার প্রাপ্তি থেকে বঞ্চিত হয়। সিন্ডিকেটের ফলে কৃষকরা সার পাচ্ছেন না, আবার যারা পাচ্ছেন তাদেরকে বেশি দামে সার কিনতে হচ্ছে। ফলে কৃষকদের উৎপাদিত ফসলের উৎপাদন খরচ বাড়ছে।’

তারা বলেন, ‘বিএডিসি সার ডিলাররাও বড় ধরনের বৈষম্যের শিকার হয়ে আসছে। বিএডিসি ডিলারদেরকে নন ইউরিয়া সারের পাশাপাশি ইউরিয়া ও আমদানীকৃত নন ইউরিয়া সার বরাদ্দের মাধ্যমে সরবরাহ হলে দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা একই স্থান থেকে কোনরকম হয়রানী ছাড়া ও ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারবেন।’

মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি শফিউল্লাহ, সাবেক যুগ্ম আহ্বায়ক ও সার ডিলার আব্দুল বাতেন, সদস্য খোরশেদ আলম, সংগঠনটির ঘোড়াঘাট উপজেলা শাখার সভাপতি বজলুর রশিদ চৌধুরী, হাকিমপুর উপজেলা শাখার সভাপতি তোফাজ্জল হোসেন, নবাবগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি আখতারুজ্জামান, ফুলবাড়ী উপজেলা শাখার সহ-সভাপতি তহিদুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, কৃষক ফেরদৌস আলম প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সার ডিলার নিয়োগ   বিতরণ নীতিমালা বাস্তবায়ন   দিনাজপুর   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close