শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
জাতীয়
আকস্মিক হজ ক্যাম্প পরিদর্শনে ধর্মমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১০:৩৭ পিএম আপডেট: ১৬.০৪.২০২৬ ১০:৩৯ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

হজ ফ্লাইটকে সামনে রেখে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আকস্মিক পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে তিনি হঠাৎ ক্যাম্পে উপস্থিত হয়ে হজযাত্রীদের সার্বিক অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের যাত্রা সংক্রান্ত প্রস্তুতি, থাকা-খাওয়া ও অন্যান্য বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে মন্ত্রী ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডারদের সঙ্গেও মতবিনিময় করেন। 

তাদের উদ্দেশে তিনি বলেন, ‘হজযাত্রীরা হচ্ছেন আল্লাহর মেহমান। তাদের সেবাকে খেদমত হিসেবে দেখতে হবে। কোনোভাবেই যেন তারা কষ্ট না পান—তা নিশ্চিত করতে হবে।’

ধর্মমন্ত্রী জানান, হজযাত্রীরা যেন নির্বিঘ্নে, নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে তাদের পবিত্র সফরে যেতে পারেন—এ বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে।

এদিকে মন্ত্রীর এ আকস্মিক পরিদর্শনকে হজ ব্যবস্থাপনার তদারকি জোরদার করার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  হজ ক্যাম্প   আকস্মিক পরিদর্শন   ধর্মমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close