শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      
খেলাধুলা
শেষ মুহূর্তে ছিটকে গেলেন মোস্তাফিজ, নেই একাদশে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১২:১২ পিএম

প্রথমে মুস্তাফিজুর রহমানকে নিয়ে একাদশ প্রকাশ করলেও শেষপর্যন্ত প্রথম ওয়ানডেতে খেলতে পারছেন না এই টাইগার পেসার। চোটের কারণে এই ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট, যা জানানো হয়েছে সংশোধিত একাদশের সাথে। 

অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানার খেলার কথা এই ম্যাচ। তবে ম্যাচ শুরুর আগে মুস্তাফিজ চোট পান।

তিনি চোট পেলে টসের ঠিক আগে প্রধান কোচ ফিল সিমন্সের সাথে কথা বলতে দেখা যায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে। এতে টসে খানিকটা বিলম্বও হয়। 

এরপর টিম ম্যানেজার নাফিস ইকবাল জানান, চোটের কারণে মুস্তাফিজ এই ম্যাচ খেলতে পারছেন না। তাই তাসকিন আহমেদ ও নাহিদ রানার সাথে পেস আক্রমণে ভূমিকা রাখবেন শরিফুল ইসলাম। 

নাফিস বলেন, ‘মুস্তাফিজের ডান হাঁটুতে ওয়ার্ম আপের সময় একটু অস্বস্তি অনুভূত হয়েছে। ঠিক টসের আগে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে যে সে আজ খেলছে না। শরিফুল তার জায়গায় খেলছে।’

বাংলাদেশ একাদশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মোস্তাফিজ   একাদশে  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close