শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
বুড়িচংয়ে অবৈধভাবে মজুদ করা তেল জব্দ
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ২:২৭ পিএম আপডেট: ১৭.০৪.২০২৬ ৩:৩১ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুমিল্লার বুড়িচং উপজেলায় লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে অবৈধভাবে ডিজেল বিক্রি ও মজুদ রাখার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় জরিমানা আদায়ের পাশাপাশি বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ১৬ (এপ্রিল) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।

তিনি জানান, বুধবার রাতে উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।জেলা এনএসআই, কুমিল্লার তথ্যের ভিত্তিতে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এ সময় বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান ও এসআই জিয়া উপস্থিত ছিলেন।

অভিযানে দেখা যায়, ‘সূর্যমুখী’ নামীয় এজেন্সি লাইসেন্সের শর্ত ভঙ্গ করে এজেন্সির বাইরে তেলের গাড়িসহ ‘জনপ্রিয় ট্রেডার্স’-এ কোনো প্রকার চালান বা মেমো ছাড়াই ডিজেল বিক্রি করছে। এ অপরাধে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারা অনুযায়ী ‘জনপ্রিয় ট্রেডার্স’-কে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ সময় প্রায় ২,৫০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

পরে জব্দকৃত জ্বালানি তেল নিলামে বিক্রির সিদ্ধান্ত নেয় প্রশাসন। নিলামে দুটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। সর্বোচ্চ দরদাতা হিসেবে মেসার্স জিসান ফুয়েল স্টেশন, ভরসার বাজার, বুড়িচং-এর স্বত্বাধিকারী মো. আব্দুস সালামের কাছে ২ লাখ টাকায় জ্বালানি বিক্রি করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, “লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে অবৈধভাবে জ্বালানি বিক্রি ও মজুদ রাখার বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। কালিকাপুর বাজারে অভিযান পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  অবৈধভাবে   মজুদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close