রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
জয়পুরহাটে জামায়াত নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ২:৪৪ পিএম আপডেট: ১৭.০৪.২০২৬ ২:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটে রাজনৈতিক প্রভাব ও অর্থের দাপট খাটিয়ে একটি পরিবারকে হয়রানি ও মিথ্যা চুরির মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে জামায়াত নেতা ও আল-আমিন বাসনালয়ের স্বত্বাধিকারী আব্দুল আজিজের বিরুদ্ধে। এই অন্যায়ের প্রতিবাদে এবং সঠিক বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে জয়পুরহাট প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মো. তারেক হাসান (মিঠু)।

লিখিত বক্তব্যে তারেক হাসান মিঠু জানান, অভিযুক্ত আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে তার পরিবারের ওপর বিভিন্নভাবে অত্যাচার চালিয়ে আসছেন। মিঠুর মা জয়পুরহাট জেনারেল হাসপাতালে আয়া পদে চাকরি করতেন। অভিযুক্ত আব্দুল আজিজ তার মাকে মানসিকভাবে নির্যাতন করে সেই বেতনের টাকা আত্মসাৎ করতেন। কিছুদিন আগে তার ছোট বোন ফুলকে আটকে রাখেন আব্দুল আজিজ। পরে মা ছোট বোনকে নিতে গেলে তার মাকেও আটকে রাখা হয়। তার বাবা-মা ও বোনকে উদ্ধার করতে গেলে আব্দুল আজিজ রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও ভাড়াটে মাস্তান দিয়ে তার বাবাকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করেন।

শুধু তাই নয়, মিঠু এবং তার পরিবারের সদস্য ছাড়াও আরও তিনজন—মাহফুজুর রহমান, শহিদুল ইসলাম শামীম ও নজরুল ইসলামকে আসামি করে একটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট চুরির মামলা দায়ের করেছেন বলে অভিযোগ করা হয়।

তারেক হাসান মিঠু বলেন, “পৌর জামায়াতের সাবেক বায়তুল মাল সম্পাদক আব্দুল আজিজ অর্থ ও রাজনৈতিক ক্ষমতার জোরে তাদের জীবন অতিষ্ঠ করে তুলেছেন।”

তারা গরিব মানুষ হওয়ায় প্রতিনিয়ত হুমকির মুখে আছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীও তাদের সহযোগিতা করছে না বলে জানান তিনি।

মিঠু আরও বলেন, “তাদের বিরুদ্ধে দেওয়া মিথ্যা চুরির মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।”

সংবাদ সম্মেলনে উপস্থিত আব্দুল আলীমের পরিবার ও এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন। তারা প্রশাসনের কাছে আবেদন জানান, যেন প্রকৃত সত্য উদ্ঘাটন করে তাদের এই হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে মুক্তি দেওয়া হয় এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকারী মিঠু একজন মেকানিক শ্রমিক এবং গরিব ও অসহায় হওয়ায় তার ওপর অত্যাচার হচ্ছে বলেও জানান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মিঠুর শ্বশুর সবদুল, শাশুড়ি রাজিয়া বেগম ও স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  জয়পুরহাট   জামায়াত   নেতা   মামলা   অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close