মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৬ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতির ঘটনায় ডাকাত সর্দার রুবেলসহ গ্রেপ্তার তিন
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৪:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজার সদর উপজেলার বাউরবাগ এলাকায় ডাকাতির প্রস্তুতির ঘটনায় দায়েরকৃত মামলায় কুখ্যাত ডাকাত সর্দার রুবেল মিয়া (৪০) ও আশরাফ হোসেন আশরাফুল ওরফে আশাইকে (২৯) গ্রেপ্তারতার করেছে পুলিশ। এ সময় একটি আগ্নেয়াস্ত্র (পাইপগান) ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সিলেটের সিলাম ও হবিগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৭ এপ্রিল) জেলা পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে। 

পুলিশ জানায়, এ নিয়ে একই ঘটনায় এখন পর্যন্ত মোট ২টি আগ্নেয়াস্ত্র (পাইপগান), ২১ রাউন্ড তাজা গুলি ও ১টি ব্যবহৃত গুলির খোসা উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার বাউরবাগ এলাকায় ৬-৭ জনের ডাকাতদল কবরস্থানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করলে ডাকাতদল একটি গুলি ছোঁড়ে। এতে ডাকাতদলের সদস্য সৈয়দ শামসুর রহমান আতিক (৩০) গুলিবিদ্ধ হয়ে পড়ে এবং অন্য সদস্যরা পালিয়ে যায়। পরবর্তী স্থানীয় জনতার সহায়তায় আহত অবস্থায় শামসুর রহমান আতিককে আটক করা হয়। তার নিকট হতে একটি আগ্নেয়াস্ত্র (পাইপগান) ও ২১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। 

এ ঘটনার প্রেক্ষিতে সদর মডেল থানা পুলিশ তদন্ত শুরু করে এবং আটকের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সিলেটের সিলাম ও হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ডাকাত রুবেল মিয়া ও আশরাফ হোসেনকে গ্রেপ্তার করে।

পরবর্তীত তাদের দেওয়া তথ্য মতে, একই দিন ভোরে মৌলভীবাজার সদর মডেল থানাধীন ৩ নম্বর কামালপুর ইউনিয়নের উত্তর বাড়ন্তি এলাকার মথাখাই (পশ্চিম বাড়ন্তি) গামী রাস্তার উত্তরে খালপাড় সংলগ্ন কলা বাগান হতে দেশিয় প্রযুক্তিতে তৈরি একটি পাইপগান এবং একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়। 

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরের নেতৃত্বে এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) হীরণ কুমার বিশ্বাস, এসআই উৎপল কুমার সাহা, এসআই জয়ন্ত সরকার, সহকারী উপপরিদর্শক (এএসআই) রানা মিয়া, এএসআই সাইদুর রহমান ও কনস্টেবল পিন্টু চন্দ্র শীলসহ বিশেষ টিম এ অভিযান চালায়। 

মো. সাইফুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃত তিনজন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের মধ্যে রুবেল মিয়ার বিরুদ্ধে সিলেট অঞ্চলে ডাকাতিসহ বিভিন্ন ঘটনায় ১১টি এবং আতিকের বিরুদ্ধে ৫টি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সৈয়দ শামসুর রহমান আতিক বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ডাকাত দলের অন্য পলাতক সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার   ডাকাতির প্রস্তুতি   ডাকাত সর্দার   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close