শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নীলফামারী বড়বাজারে চুরি প্রতিরোধে বিট পুলিশিং সভা
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৪:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারী শহরের বড়বাজার এলাকায় চুরি প্রতিরোধে বিট পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১০টায় বড়বাজার ট্রাফিক মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, সম্প্রতি বড়বাজারের সানু ফার্মেসীতে চুরির ঘটনা ঘটায় ব্যবসায়ীদের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়। এ প্রেক্ষিতে বড়বাজার মালিক সমিতি ও ওষুধ ফার্মেসী মালিক সমিতির সদস্যদের নিয়ে সচেতনতামূলক এই বৈঠকের আয়োজন করা হয়।

সভায় ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদারে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে—নতুন ভলান্টিয়ার বা নিরাপত্তা প্রহরী নিয়োগ, তাদের দায়িত্ব পালনে সতর্কতা নিশ্চিত করা, নিয়মিত তদারকি বৃদ্ধি এবং ব্যবসায়ীদের মধ্যে দ্রুত তথ্য আদান-প্রদানের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার পরামর্শ।

বিট পুলিশিং ও উঠান বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফারুক আহমেদ পিপিএম (সেবা), ইন্সপেক্টর (তদন্ত) এবং পৌরসভার বিট অফিসারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, ব্যবসায়ীদের সহযোগিতায় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close