শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৫:০৬ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

দাবি আদায়ের লক্ষ্যে কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন পরিবহন শ্রমিকরা। এর ফলে শুক্রবার ভোর ৫টা থেকে জেলার সব অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে, চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

জানা যায়, কুষ্টিয়া-মেহেরপুর ও কুষ্টিয়া-প্রাগপুর রুটে সম্পূর্ণভাবে বাস চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী, কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জসহ অন্যান্য রুটেও মালিক গ্রুপ ও মালিক সমিতির কোনো বাস ছেড়ে যায়নি। তবে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতির ডাক দেয় পরিবহন শ্রমিক ইউনিয়ন।

কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুব আলম জানান, বাস-মিনিবাস মালিক গ্রুপের সঙ্গে কুষ্টিয়া-খুলনা-যশোর রুটে শ্রমিক ইউনিয়নের বাসও অন্তর্ভুক্ত থাকলেও শ্রমিকদের যথাযথ সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না। এ বিষয়ে দুই দফা দাবি জানিয়ে মালিক পক্ষকে ১৫ এপ্রিল পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু দাবি বাস্তবায়ন না হওয়ায় শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। মালিক সমিতির শ্রমিকরাও এতে একমত পোষণ করে কর্মবিরতিতে অংশ নিয়েছেন।

অন্যদিকে কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, প্রায় এক সপ্তাহ আগে শ্রমিক সংগঠন দুটি দাবি উত্থাপন করে। এর মধ্যে রয়েছে। পরিবহন সংশ্লিষ্ট ক্ষেত্রে মালিকরা যে সুযোগ-সুবিধা পান, শ্রমিকদেরও তা প্রদান এবং শ্রমিক সংগঠনের নামে একটি বাস কুষ্টিয়া-খুলনা রুটে চলাচলের অনুমোদন দেওয়া। এসব দাবি পূরণ না হওয়ায় শ্রমিকরা সকল রুটে বাস চলাচল বন্ধ রেখেছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close