শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
নাটোরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৫:২০ পিএম

নাটোরের সিংড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।  

নিহতেরা হলো, মালয়েশিয়া প্রবাসী আব্দুল মমিনের দুই ছেলে ১২ বছর বয়সী তামিম হোসেন এবং ১৩ বছর বয়সী ফাহিম হোসেন। 

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, বগুড়ার বাসিন্দা বাবা প্রবাসে থাকায় দুই শিশু তাদের মায়ের সাথে নানাবাড়িতে বসবাস করতো। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে দুই ভাই বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে সবার অগোচরে ডুবে যায়। 

তিনি আরও জানান, দীর্ঘক্ষণ তামিম ও ফাহিমকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করে। এরই একপর্যায়ে পুকুরে দুইভাইয়ের মরদেহ ভেসে উঠে। পরে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close