শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
মহম্মদপুরে জুয়া খেলার আসরে অভিযান, আটক ৬
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৫:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলায় একটি জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) গভীর রাতে উপজেলার চরচাপাতলা গ্রামের পূর্বপাড়ায় এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল চরচাপাতলা গ্রামের মোস্তাকের বাড়িতে অভিযান চালায়। এ সময় জুয়া খেলা অবস্থায় ছয়জনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন— কানুটিয়া গ্রামের মৃত নাজমুল মিয়ার ছেলে মো. বাবু মিয়া (৫০), একই গ্রামের দুলাল মল্লিকের ছেলে ইকরামুল মল্লিক (২৫), ময়েন ফকিরের ছেলে কামরুল ফকির (৪২), চরচাপাতলা গ্রামের তৈয়ব আলীর ছেলে আরমান হৃদয় (১৮), জাহাঙ্গীর বিশ্বাসের ছেলে আলহাজ বিশ্বাস (১৮) এবং মাহফুজার মোল্যার ছেলে মো. শাহিনুর মোল্যা (৩৯)।

অভিযানকালে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close