সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী       মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      
দেশজুড়ে
নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৫:২৮ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় আব্দুর রহমান (১৮) নামের কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) গভীর রাতে উপজেলার ভাবিচা ইউনিয়নে চক দেউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুর রহমান ওই এলাকার শাহাজান আলীর ছেলে এবং মান্দা মমিন শাহানা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পরিবার ও থানা সূত্রে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে অনেক আগে থেকেই পরিবারের সাথে মতবিরোধের কারণে একাকিত্বে ভুগতেন আব্দুর রহমান। গতকাল রাতে খাওয়া শেষে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান তিনি। রাতে আনুমানিক ২ টার দিকে শয়নকক্ষে গলায় ফাঁস দেয়। সকালে ডাকাডাকি করে না উঠলে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। থানায় খবর দিলে পুলিশ সদস্যরা গিয়ে মরদেহ নিচে নামান।

আব্দুর রহমানে বাবা শাহাজান আলী বলেন, ছেলেটা বিভিন্ন বিষয় নিয়ে একাকিত্বে ভুগতো। গতকাল রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যায়। সকালে অনেক ডাকাডাকি করলেও না উঠলে দরজা ভেঙে ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, ঘটনাস্থলে গিয়ে সকল কিছু পর্যবেক্ষণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close