শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
রাজনীতি
রাশেদ প্রধানের বাসার সামনে উত্তেজনা, পিএস পুলিশ হেফাজতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৫:৫১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির কয়েকজন নেতাকর্মী জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ তুলে তার মোহাম্মদপুরের বাসার সামনে মানববন্ধন করেছেন। এর মধ্যে আন্দোলনকারীদের একজনকে ইট দিয়ে মারার চেষ্টার অভিযোগে রাশেদ প্রধানের ব্যক্তিগত সচিব (পিএস) জনী নন্দীকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে রাশেদ প্রধানের বাসার সামনে অবস্থান নেন বিক্ষুব্ধরা।

সম্প্রতি এক টিভি আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন রাশেদ প্রধান।

স্থানীয় সূত্র জানায়, তার মন্তব্যের প্রতিবাদে লোকজন জড়ো হলে পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগ এনে বিএনপি নেতাকর্মীরা রাশেদ প্রধানের বাসার সামনে মানববন্ধন করে। সেসময় রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী জনি নন্দী ইট নিয়ে তাদের ওপর হামলার চেষ্টা চালায়। এ সময় পুলিশ তাকে হেফাজতে নেয়।’

একটি ভিডিওতে দেখা যায়, একটি ইট নিয়ে জনী নন্দী দৌড়ে এসে একজনের মুখে মারার চেষ্টা করেন। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে পুলিশ জনী নন্দীকে শার্টের কলার ধরে নিয়ে যায়।

ওই টিভি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করতে গিয়ে অশোভনীয় কটূক্তি করেন রাশেদ প্রধান। এ নিয়ে বিএনপির নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সমালোচনার ঝড় বইছে। রাজনৈতিক শিষ্টাচারের বাইরে গিয়ে এই মন্তব্যের জন্য অনেকে রাশেদ প্রধানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাশেদ প্রধান   বাসার সামনে উত্তেজনা   পিএস পুলিশ হেফাজতে  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close