শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
কিশোরগঞ্জে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধন
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৬:০৬ পিএম

কিশোরগঞ্জে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ‘মেডিকেল বর্জ ব্যবস্থাপনা প্রকল্প’ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে সদর উপজেলার নতুন জেলখানা রোড এলাকায় মেডিকেল বর্জ ব্যবস্থাপনা প্রকল্প উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের এমপি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।

এ সময় রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক কর্নেল (অব.) ডাক্তার জেহাদ খান, পরিচালক রিয়াদ আহমেদ তুষার, জেলা জামায়াতের নায়েবে আমির ও হয়বতনগর ইউএল কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ কে নাছিম খান, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বর্জ ব্যবস্থাপনার ওপর ডকুমেন্টারি তুলে ধরেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার নুরুন্নাহার আফরিন। 

শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশ নিয়ে এমপি মাজহারুল ইসলাম পরিবেশ ও স্বাস্থ্য রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প বলে উল্লেখ করে বলেন, ভবিষ্যতে এর পরিধি আরও বাড়বে। 

এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে এতে সরকারের যে কোনো সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান এমপি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close