বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবন নির্মাণ কাজের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৬:১৭ পিএম আপডেট: ১৭.০৪.২০২৬ ৭:১০ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সাইটুলা ইসলামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ইবতেদায়ি মাদ্রাসার দুইতলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বাদ জুমা সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা গ্রামে অবস্থিত মাদ্রাসার পূর্ব দক্ষিণ পাশে প্রকৌশলীর ড্রয়িং অনুযায়ী ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন, সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, সিন্দুরখান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার শাহজাহান মিয়া, মাদ্রাসার মুহতামিম  (প্রিন্সিপাল) এহসান বিন মুজাহির, মাদ্রাসার সহসভাপতি কবির মিয়া প্রমুখ। 

এছাড়া উপস্থিত ছিলেন সাইটুলা মাদরাসা ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, মাদ্রাসার শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

প্রসঙ্গত, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও আমৃত্যু এ প্রতিষ্ঠানের মুহতামিম (প্রিন্সিপাল) এর দায়িত্ব পালন করেন মাওলানা মুজাহিরুল হক (রহ.)। মাদ্রাসায় বর্তমানে নুরানিসহ ইবতেদায়ি চালু রয়েছে। 

মাদ্রাসা কমিটি সুত্রে জানা গেছে, নতুন ভবন নির্মাণ কাজ শেষে হিফজ (হাফেজি) বিভাগ চালু করা হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close