সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৬:৩৩ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রংপুরের গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে ছাহেরা বানু (৫৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার বড়বিল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মৃত ছাহেরা বানু দক্ষিণ পানা পুকুর চৌধুরীপাড়া (দোলাপাড়া) গ্রামের বাসিন্দা সাহেব আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় ছাহেরা বানু প্রতিবেশী মরিয়ম বেগমের মাধ্যমে পার্শ্ববর্তী বাজার থেকে আপেল, কমলাসহ বিভিন্ন ফল আনান। পরে দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে তিনি তার দুই নাতনী শাহাজাদী খাতুন (৮) ও স্নেহা খাতুনের (৬) হাতে ফল দিয়ে বাইরে গিয়ে খেতে বলেন এবং তাদের বাড়ির বাইরে পাঠিয়ে দেন।

দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে দুই নাতনী ঘরে ফিরে এসে তাদের নানিকে ডাকাডাকি করে। ঘরের দরজা বন্ধ পেয়ে তারা টিনের দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা এসে দরজা ভেঙে তাকে ঘরের বাঁশের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত দেখতে পান।

ধারণা করা হচ্ছে, দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে সবার অজান্তে তিনি আত্মহত্যা করেন।

ঘটনার সময় তার স্বামী মো. সাহেব আলী সকাল আনুমানিক ৭টার দিকে পার্শ্ববর্তী এলাকায় নির্মাণ কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান।

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close