রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
লোডশেডিং ইস্যুতে মোমবাতি হাতে হাসনাত আব্দুল্লাহর প্রতিবাদ
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৭:৩৫ পিএম আপডেট: ১৭.০৪.২০২৬ ৭:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

তীব্র লোডশেডিং ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। 

শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে সাধারণ মানুষের মাঝে মোমবাতি বিতরণ করে তিনি এই প্রতীকী কর্মসূচি পালন করেন।

এ সময় তিনি বলেন, ‘বাস্তবে বিদ্যুৎ সংকট তীব্র হলেও তা স্বীকারে অনীহা রয়েছে। জাতীয় সংসদে একাধিকবার বিষয়টি উত্থাপন করলেও সন্তোষজনক জবাব পাওয়া যায়নি।’

‘মানুষ যখন অন্ধকারে দিন কাটাচ্ছে, তখন সংকট নেই এ কথা বলা বাস্তবতার সঙ্গে যায় না’ বলেও মন্তব্য করেন তিনি।

এলাকাবাসীর ভাষ্য, সাম্প্রতিক সময়ে লোডশেডিং অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে প্রচণ্ড গরমে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিশু, বয়স্ক ও অসুস্থদের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। শিক্ষার্থীদের পড়াশোনা ও দৈনন্দিন জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা মনে করছেন, এমন প্রতীকী প্রতিবাদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমস্যার গুরুত্ব বুঝতে সহায়তা করবে। 

একই সঙ্গে তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  লোডশেডিং ইস্যু   হাসনাত আব্দুল্লাহ   প্রতিবাদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close