শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বগুড়ায় জ্বালানি তেল নিতে গিয়ে মাইক্রোবাসে আগুন
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৮:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার কাহালু উপজেলায় জ্বালানি তেল নিতে গিয়ে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
 
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার নারহট্ট এলাকার রহিম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মাইক্রোবাসটি ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে মহাসড়কে ওঠার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো গাড়িতে। চালক দ্রুত গাড়ি থেকে নেমে পড়ায় প্রাণহানি এড়ানো সম্ভব হয়।

কাহালু ফায়ার সার্ভিসের পরিদর্শক সবুজ হোসেন বলেন, ‘জ্বালানি তেল নেওয়ার জন্য গাড়িটি ফিলিং স্টেশনে এসেছিল। এ সময় যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগে। পরে স্থানীয়রা দ্রুত গাড়িটিকে সড়কে সরিয়ে নেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’

তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডে মাইক্রোবাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close